জাপার নির্বাচনী ইশতেহার দু-একদিনের মধ্যে

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:০১ পিএম

জাতীয় পার্টির এবারের নির্বাচনী ইশতেহার ১ বছরেরও বেশি সময় ধরে কাজ করে তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। আজ সোমবার সন্ধ্যায় তিনি দেশ রূপান্তরকে এ তথ্য জানান।

জাপা মহাসচিব বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার আগামী দুই-একদিনের মধ্যে ঘোষণা করা হবে। বেকার সমস্যা নিরসন ও চাকরী প্রত্যাশীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কিছু যুগান্তকারী কর্মপরিকল্পনা রয়েছে এবারের ইশতেহারে। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের দেশের শাসন পরিচালনার একটা নিজস্ব দর্শন রয়েছে, যা থাকবে এবারের ইশতেহারে।

তিনি বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে দেশ থেকে পাচার হওয়া টাকা ফিরিয়ে নিয়ে আসা, ব্যাংক খাতের লুটপাট বন্ধ, স্বাস্থ্য ব্যবস্থার আমুল পরিবর্তন, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ঢাকার পরিবর্তে বিভাগীয় শহর, সিটি করপোরেশন ও স্থানীয় সরকারকে অধিক ক্ষমতা দেওয়া, প্রতিটি উপজেলায় একটি করে হাসপাতাল নির্মাণ, ডিজিটাল ও সময়োপযোগী শিক্ষা ব্যবস্থা প্রবর্তনসহ আরও অনেক প্রস্তাবনা ও রূপরেখা থাকছে এবারের নির্বাচনী ইশতেহারে।

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আবারও বিরোধী দলের আসনে বসতে মরিয়া জাতীয় পার্টি (জাপা)। বর্তমান সংসদের বিরোধী দলের আসনে থাকা এই দলটি এবার ক্ষমতাসীন আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ না হয়ে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। নির্বাচনে বড় জয় নিশ্চিত করতে সরকার বিরোধী ও তরুণ ভোটারদের দিকে নজর দলটির। সরকার বিরোধী বলয়কে ভোটের মাঠে নিয়ে আসা ও তরুণ ভোটারদের আকৃষ্ট করতে ইতোমধ্যে বেশকিছু কর্মপরিকল্পনাও হাতে নিয়েছে দলটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত