২৪ ঘণ্টায় তিন গাড়িতে আগুন

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০১:২৯ পিএম

মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিনটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা শাজাহান শিকদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা শহর, গাইবান্ধা ও শেরপুরে একটি করে পরিবহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একটি বাস ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৫ ইউনিট ও ২৫ কর্মী দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ৬ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত সারাদেশে মোট ২৫৬টি অগ্নিসংযোগের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৫০টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয় এবং ১টি অ্যাম্বুলেন্স ভাঙচুরের ঘটনা ঘটে। অগ্নিসংযোগকৃত যানবাহনের মধ্যে বাস ১৫৫টি বাস, ৪৩টি ট্রাক, ২১টি কাভার্ড ভ্যান, ৮টি  মোটরসাইকেল ও অন্যান্য ২৩টি গাড়িতে আগুনের ঘটনা ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত