হেলিকপ্টারে চড়ে এলাকায় গিয়ে জরিমানা গুনলেন এমপি প্রার্থী

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) সংসদ সদস্য পদপ্রার্থী মো. জামাল রানাকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য প্রার্থী। 

স্থানীয়রা জানান, জামাল রানা দুপুর ১টার দিকে হেলিকপ্টারে করে নিজ গ্রাম ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডার মিতালী ফুটবল খেলার মাঠে নামেন। এ সময় কয়েক শ মানুষ জড়ো হয়ে যায়। জামাল রানাকে তাঁরা ফুল দিয়ে বরণ করে নেন।

এ বিষয়ে জামাল রানা বলেন, আমার ছোট ভাই এসেছে ইতালি থেকে। সে-ই মূলত হেলিকপ্টার ভাড়া করেছে। তাঁকে নিয়েই গ্রামে আসা। হেলিকপ্টারে চড়লে যে আচরণবিধি লঙ্ঘন হয় বিষয়টি আমার জানা ছিল না। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত