দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে দ্বিতীয় দিনে আরও ১৪১ জন নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। দুই দিনে মোট আবেদন জমা হয়েছে ১৮৩টি। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সামনে ইসি সচিবালয়ের যুগ্ম সচিব (আইন) মো. মাহবুবার রহমান সরকার এ তথ্য জানান।
তিনি আরও জানান, আপিলের জন্য কমিশন নির্ধারিত তারিখের প্রথম দিনে অর্থাৎ গত মঙ্গলবার আপিল করেছেন ৪২ জন। এ নিয়ে দুদিনে মোট ১৮৩ জন তাদের প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আপিল করেছেন।
ইসি সূত্রে জানা গেছে, বুধবার ঢাকা অঞ্চলে ২৩, কুমিল্লা অঞ্চলে ১৬, চট্টগ্রাম অঞ্চলে ৯, ফরিদপুর অঞ্চলে ৬, সিলেট অঞ্চলে ৪, ময়মনসিংহ অঞ্চলে ১৯, বরিশাল অঞ্চলে ৬, খুলনা অঞ্চলে ১৮, রাজশাহী অঞ্চলে ২৬ ও রংপুর অঞ্চলে ১৪ জন আপিল করেছেন।
যুগ্মসচিব মাহাবুবার আরও বলেন, যদি কোনো প্রার্থী মনে করেন তার প্রতি অবিচার করা হয়েছে তাহলে তিনি কমিশনের কাছে আবেদন করতেই পারেন, সেটি কমিশন খতিয়ে দেখবে।
