দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদের আওতায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি থেকে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৩০ গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে নতুন উপজেলা কমপ্লেক্স চত্বরে এসব স্কুলব্যাগ স্কুলের প্রধান শিক্ষকদের হাতে তুলে দেন পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. হাফিজুল ইসলাম প্রামাণিক। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রুকশানা বারি রুকু, উপজেলা প্রকৌশলী আহসান হাবীব, সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোক্তরুল আলম ও মন্মথপুর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ আলী শাহ্ প্রমুখ।
×
