আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় চাকরি, বেতন লাখের উপরে

  • কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার পদে নিয়োগ।
  • যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৭ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কান্ট্রি লা ফেইম (এসিএফ)। প্রতিষ্ঠানটিতে কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: অ্যাকশন কান্ট্রি লা ফেইম (এসিএফ)।

পদ: কমিউনিকেশন অ্যান্ড অ্যাডভোকেসি ম্যানেজার।

পদসংখ্যা: ১টি।

শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বিদ্যালয় হতে গণযোগাযোগ, সাংবাদিকতা, সমাজবিজ্ঞান বা এ ধরনের বিষয়ে অন্তত স্নাতক ডিগ্রি থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: যোগাযোগে দক্ষ এবং বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রাইটিং, এডিটিং, লেআউট অ্যান্ড ডিজাইন, প্রিন্টিং অ্যান্ড পাবলিশিং দক্ষতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতা থাকতে হবে। ডিজিটাল মিডিয়া ও সামাজিক যোগাযোগের মাধ্যম বিষয়ে বিস্তর জানাশোনা থাকতে হবে।

অভিজ্ঞতা: কমিউনিকেশন বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক বেতন ১,৩১,০০০ টাকা।

অন্যান্য সুযোগ-সুবিধা: বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, সবেতনে মাতৃত্বকালীন ছুটি ও ভাতা, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ছুটির সুবিধাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেয়া হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

প্রার্থীর বয়স: ৩০ থেকে ৪৫ বছর

কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে ও আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৮ ডিসেম্বর ২০২৩

সূত্র: বিডিজবস

×
সর্বশেষ সর্বাধিক পঠিত