স্কুলে পড়ার দিন থেকে অপেক্ষা ছিল এই মুহূর্তের। বন্ধুদের সবাই ছিল শাহরুখ খান ভক্ত। কিন্তু অভিনেত্রী কৌশানির ভালোবাসা শুধুমাত্র সালমান খান। বলিউডের ভাইয়ের সঙ্গে দেখা করার স্বপ্ন ছিল। ৫ ডিসেম্বর ছোটবেলার সেই স্বপ্নই পূরণ হলো নায়িকার।
মঙ্গলবার ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান। এ দিন বিশেষ অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত হয়েছিলেন সালমান। আর থালি গার্ল ছিলেন কৌশানী। পছন্দের তারকাকে প্রথম বার দেখার উত্তেজনাই আলাদা। ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও এখনও সলমনের স্বপ্নে বিভোর নায়িকা।
মন থেকে কিছু চাইলে যে তা সত্যি হয়, এ কথা মনেপ্রাণে বিশ্বাস করতেন নায়িকা। সেই বিশ্বাস আরও জোরালো হলো সালমানের দেখা পেয়ে। প্রিয় নায়ককে সামনে থেকে দেখা, কথা বলার অভিজ্ঞতা কেমন হলো?
ফেসবুকে এই নায়িকা লিখেছেন, আমার স্বপ্ন সত্যি হলো। সত্যি বলতে স্বপ্নের পুরুষের বিষয়ে সবসময় এ কথা সত্য যে কত এলো কত গেল, টাইগার থেকেই গেল, আর সবসময়ই থাকবে।
