শাকিবকে দীপুর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন ইকবাল?

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৫:২৬ পিএম

প্রয়াত বন্ধু দীপুকে নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন শাকিব খান। এরপরেই নেটিজেনদের একটি অংশ বলা শুরু করেন দীপুর সঙ্গে শাকিবকে পরিচয় করিয়ে দিয়েছিলেন প্রযোজক ইকবাল। এরপরে নানা প্রশ্ন ওঠে। ভক্তদের মধ্যে কথা কাটাকাটি চলে। অবশ্য বিতর্ক শুরু হয় এমডি ইকবালের কথা থেকেই। তিনিই এক সাক্ষাৎকারে এমন দাবি করেন।

এদিকে শাকিব ভক্তরা বলছে, এমডি ইকবাল একজন মিথ্যাবাদী লোক সে বরাবরই মিথ্যা কে সত্য বানানোর চেষ্টা করে। শাকিব খানকে নিয়ে একের পর এক মিথ্যাচার করে আলোচনায় থাকতে চায়। রিসেন্ট একটা ইন্টারভিউতে দাবি করলেন দীপুর সাথে শাকিব খান কে পরিচয় করিয়ে দিয়েছিল ২০১৭ সালে। যখন শাকিব খান নিষিদ্ধ হয়েছিল। ইকবালই দীপু কে ম্যানেজ করে এই নিষিদ্ধ উইথড্র করেছিল তার ভাষ্যমতে।

একপ্টি ছবি পোস্ট করে ভক্তরা বলছেন, এই ছবিটা ২০০৯ সালের। এই ইন্ডাস্ট্রি তে ইকবালের জন্মের আগে থেকেই দীপু শাকিব খানের বন্ধু। এই ইন্ডাস্ট্রিতে ইকবালের জন্ম হয়েছে শাকিব খানের হাত ধরে (ভালোবাসলে ঘর বাধা যায় না সিনেমার মাধ্যমে ২০১০সালে)।

শাকিব খানের সাথে সম্পর্কের কারণে দীপুর সাথে ইকবালের পরিচয় হয়েছে।‌ নয়তো ইকবাল'কে চিনতোই না। এই আবর্জনাকে নিয়ে কোনো মন্তব্য করারই ইচ্ছে ছিলো না, কিন্তু না করে পারলাম না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত