নারী টি-টোয়েন্টি

দক্ষিণ আফ্রিকাকে ৯৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৪২ পিএম

সিরিজ নিশ্চিত করার লক্ষ্যে কিম্বার্লিতে আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ নারী দল তোলে ৬ উইকেটে ৯৪ রান।

বাংলাদেশের প্রথম তিন ব্যাটারের কেউ দুই অঙ্কের ঘরে রান করতে পারেননি। সর্বোচ্চ ৪২ রান করেন লতা মন্ডল। ইনিংসের শেষ বলে আউট হন তিনি। এছাড়া নিগার ১১ ও স্বর্ণা আক্তার ২৩ রান করে রান আউট হন।

ইতিহাস গড়ে নিগার সুলতানা জ্যোতিরা দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম ম্যাচে দারুণ জয় পেয়েছিল। দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় বাংলাদেশ ১-০ তে এগিয়ে আছে।

আজ জয় দিয়ে সিরিজ বাঁচাতে চাইবে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশের একাদশ : শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, সুবহানা মুস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, ফাহিমা খাতুন, লতা মন্ডল, মারুফা আক্তার ও শরীফা খাতুন।

দক্ষিণ আফ্রিকার একাদশ : তাজমিন ব্রিটস, লরা উলভার্ট (অধিনায়ক), অ্যানিকে বখ, সুনে লুস, লারা গুডাল, ডেলমি টাকার, এলিজ-ম্যারি মার্ক্স, সিনালো জাফটা (উইকেটরক্ষক), মাসাবাতা ক্লাস, আয়ান্দা হ্লুবি ও নঙ্কুলুলেকো ম্লাবা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত