পশ্চিমাদের সহায়তা বন্ধ হলে মারাত্মক সংকট সৃষ্টি হবে যা ইউক্রেনীয়দের মৃত্যুর দিকে ঠেলে দেবে। ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা এই সতর্কবার্তা দিয়েছেন। মার্কিন কংগ্রেসের সিনেটরদের সমর্থনের অভাবে সহায়তা বিল আটকে যাওয়ার পর তিনি এই কথা বলেন। ওই সহায়তার আওতায় ইউক্রেনের জন্য ছয় হাজার কোটি ডলার মঞ্জুর করার কথা ছিল।
পশ্চিমাদের সহায়তা বন্ধ হওয়া নিয়ে দোলাচল সৃষ্টি হওয়ার পর ওলেনা জেলেনস্কা বলেন, ‘বিশ^ এখন যদি ক্লান্ত হয়ে যায়, তাহলে আমাদের মরে যাওয়া দেখতে হবে তাদের।’
ওলেনা জেলেনস্কা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন। একটি দীর্ঘ সাক্ষাৎকার আজ রবিবার সম্প্রচারিত হবে। এর আগে ওই সাক্ষাৎকারের চুম্বাকাংশ প্রকাশিত হয়। রাশিয়ার বিরুদ্ধে চলতি লড়াইয়ের সহায়তার অব্যাহত রাখার আবেদন জানিয়ে তিনি আরও বলেন, ‘আমাদের সত্যিই সেই সাহায্য প্রয়োজন।’
