রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেট এলাকা থেকে মঙ্গলবার ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে একজন শিশুও রয়েছে। এসময় তাদের কাছ থেকে দুইটি ছুরি ও একটি ব্লেড উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুজন মিয়া (২৩), মো. হাসান (১৯) এবং শান্ত (১২)।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ছিনতাইকারী। তারা নির্জন স্থানে ওঁৎ পেতে থাকেন। তারা সাথে ব্লেড রাখে। জিহ্বার নিচে বিশেষ কায়দায় এই ব্লেড রাখে। তারা এই ব্লেড দিয়ে পথচারীদের ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেয়। কেউ বাধা দিলে এই ব্লেড দিয়েই পোচ দেন। আবার পুলিশ তাদের ধরার চেষ্টা করলে তারা এই ব্লেড দিয়ে নিজেদের ক্ষত বিক্ষত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফার্মগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। সুজনের নামে ৬ টি এবং হাসানের নামে ৩ টি মামলা রয়েছে। তাদের সাথে থাকা ১২ বছর বয়সী শিশু শান্তও এই বয়সেই ছিনতাইয়ে জড়িয়ে পরে। তারা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন
