২৪ ঘণ্টায় ৪ গাড়িতে আগুন

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:৫৪ পিএম

মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দুর্বৃত্ত কর্তৃক ৪টি অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় ২টি বাস, ১টি ট্রাক ও ১টি পিকআপ ক্ষতিগ্রস্ত হয়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৭টি ইউনিট ও ৩৫ জন জনবল কাজ করে।

বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেল। 

উল্লেখ্য, ২৮ অক্টোবর থেকে ১৩ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত দুর্বৃত্ত কর্তৃক মোট ২৭৮টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এতে ২৭৪টি যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। আগুনে ক্ষতিগ্রস্ত যানবাহনের মধ্যে রয়েছে—১৭০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কাভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও ২৮টি অন্যান্য গাড়ি । 

সর্বশেষ সর্বাধিক পঠিত