চেহারায় কী বদল করলেন নিপুণ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ১২:৫০ এএম

সম্প্রতি চেহারায় বদল এনেছেন চিত্রনায়িকা নিপুণ। কী সেই বদল? সাধারণত চিবুকের নিচ থেকে গলা পর্যন্ত মেদ বা চর্বি জমে যাওয়া অথবা চামড়া ঝুলে পড়ার কারণে ‘ডাবল চিন’ সমস্যা হয় আর এর অন্যতম কারণ মেদ। চিবুকের নিচের চামড়া ঝুলে পড়ার কারণে ত্বকে ফাটা দাগও দেখা দেয়।

সম্প্রতি ‘ডাবল চিন’-এর চিকিৎসাই করলেন অভিনেত্রী। বললেন, ‘এটা এক ধরনের অ্যাস্থেটিক। এটা করলে চেহারার ধরন পরিবর্তন হয়। ডাবল চেইন রিমুভ করে ভি শেপ করেছি। এতে বয়স অনেকটাই কমে যায়। আমার প্রতিষ্ঠানে এটা আমি করেছি। এটা সবাই করতে পারে না। আমার বোন পলিন লন্ডনে থাকে। সে এটার বিশেষজ্ঞ। তাকে বলেছি ঢাকা-লন্ডন করতে। যেহেতু প্রতিষ্ঠান আমার, আমি না করলে অন্যরা করবে কেন?’

এরইমধ্যে নিপুণ চেহারায় নানা ধরনের নিরীক্ষণ করেছেন। কয়েক ধরনের পরিবর্তন রয়েছে। ত্বকের বিভিন্ন  ধরনের অ্যাস্থেটিক করিয়েছেন। এ ছাড়াও করিয়েছেন ঠোঁটের অ্যাস্থেটিক ফিল্টার। এ সব কিছুই করিয়েছেন নিজের প্রতিষ্ঠান টিউলিপ নেইলস অ্যান্ড স্পা থেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত