বিজয় দিবস প্রীতি ম্যাচে নান্নু-আকরামের মুখোমুখি বাশার-রাজ্জাকরা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৩ পিএম

মহান বিজয় দিবস উদযাপনের অংশ হিসেবে প্রতিবছরেই সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ম্যাচের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেটাঙ্গণের বীর শহীদ জুয়েল ও মুশতাকের স্মৃতি স্মরণ করে দুটি দলে ভাগ হয়ে এ ম্যাচে অংশ নেন সাবেক নামী ক্রিকেটাররা। এ বছরও একই আয়োজন হতে যাচ্ছে।

এবার মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খানদের বিপক্ষে লড়বেন হাবিবুল বাশার, আব্দুর রাজ্জাকরা। বিজয় দিবসের সকালে ১১টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হবে বিজয় দিবসের এই প্রদর্শনী ক্রিকেট ম্যাচ। তার জন্য দুটি দলে ভাগ করে তালিকা প্রকাশ করেছে বিসিবি।

শহীদ জুয়েল একাদশ:
জাভেদ ওমর, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, জি এস হাসান তামিম, ডলার মাহমুদ, এস কে রবিউল ইসলাম, ফাহিম মুন্তাসির সুমিত, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম ও রকিবুল হাসান।

শহীদ মুশতাক একাদশ:
মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলী খান, হাসানুজ্জামান ঝুরু, এহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শাফিউদ্দিন আহমেদ বাবু, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু ও মোহাম্মদ আলী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত