কক্সবাজারের রামুতে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে লবণের বস্তার ভেতর থেকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ আইসসহ দুজন আটক।
আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মরিচ্যা যৌথ চেকপোস্টে অভিযানা চালিয়ে কক্সবাজারগামী একটি ট্রাক থেকে ১৮ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।
এসময় ট্রাকটির চালক টেকনাফের নোয়াখালী পাড়ার বাসিন্দা মো. কেফায়েত উল্লাহ (৩৮) এবং হেলপার টেকনাফের মহেশখালী পাড়ার মো. হারুনকে (২৩) উদ্ধার করা হয়। এসময় ১টি ট্রাক, ৩ লাখ ৩৬ হাজার টাকা, ১ বোতল মদ, ১টি চাকু ও ৩টি মোবাইল জব্দ করা হয়।
