বাংলাদেশ সময় ভোর রাত ৪টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু টসের পরই বাগড়া দেয় বৃষ্টি। তাই নির্ধারিত সময়ে মাঠে গড়ায়নি প্রথম ওয়ানডের বল। টসের পরপরই শুরু হওয়া বৃষ্টিতে খেলা এখনও বন্ধ আছে।
তবে সুসংবাদ হলো ডানেডিনে থেমেছে বৃষ্টি। আকাশের অবস্থাও বেশ ভালো এখন, সেখানে নীলের আভাস। কাভার ফিরে এসেছিল মাঝে, সরানো হচ্ছে সেগুলো। মাঠ শুকানোর কাজ করছে ব্লোয়ার। ক্রিস ব্রাউন ও রড টাকার—এ ম্যাচের দুই অন ফিল্ড আম্পায়ার নেমেছেন মাঠ পর্যবেক্ষণে। মূলত কিউরেটরের সঙ্গে কথা বলছেন তাঁরা। বৃষ্টি থেমেছে আগেই, তবে মাঠ এখনো প্রস্তুত নয় খেলার জন্য।
পিচ রিপোর্টে ক্রেইগ ম্যাকমিলান বলছেন, পিচ শক্তই আছে। তবে মেঘাচ্ছন্ন কন্ডিশনে সুইং মিলবে অনুমিতভাবেই। দুই দলের অধিনায়কই টসে জিতলে বোলিং করার কথাও জানিয়েছেন টসে।
