মঞ্চ থেকে শ্রোতাকে মাইক ছুড়ে মারলেন অরিজিৎ! 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ পিএম

অরিজিৎ সিং মানেই সুরের মূর্ছনা। শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে দেন জিয়াগঞ্জের ভূমিপুত্র। সেই অরিজিৎ এবার মঞ্চে ঘটিয়ে বসলেন এক কাণ্ড। কনসার্টের মাঝেই গান থামিয়ে শ্রোতার দিকে ছুড়ে মারলেন মাইক। সোশ্যালে ভাইরাল সেই ভিডিও।

কিন্তু এমন কাজ কেন করলেন অরিজিৎ? না, রেগে এই কাজ মোটেও করেননি শিল্পী। বরং শ্রোতার সঙ্গে কানেক্ট করতে চেয়েছেন তিনি। তাকেও নিজের সঙ্গে গাওয়ার সুযোগ করে দিয়েছেন। অরিজিতের হাত থেকে মাইক পেয়ে তার উৎসাহেই গাইতে শুরু করেন শ্রোতা। বাকিরাও তার সঙ্গে কণ্ঠ মেলান।

শোনা গেছে, ভিডিওটি অরিজিতের গুয়াহাটি কনসার্টের। টলিউড-বলিউডের প্লে-ব্যাকের পাশাপাশি দেশ-বিদেশে কনসার্ট করে বেড়ান অরিজিৎ। তার সুরের টানেই কনসার্টে ভিড় করেন হাজার হাজার মানুষ। নিজের মতো করে অনুরাগীদের মনোরঞ্জন করেন অরিজিৎ। হাতে গিটার নিয়ে একের পর এক গান গাইতে থাকেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত