সমস্যা সমাধান দুটো নিয়েই বারবার কথা বলতে হবে

মোস্তফা মামুন

ভারপ্রাপ্ত সম্পাদক, দেশ রূপান্তর

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৩ এএম

নানান সীমাবদ্ধতায় থেকে আমাদের সংবাদ প্রকাশ করতে হয়। দেশের এ মুহূর্তে অন্যভাবে কথা বলার লোক কমে গেছে। ব্যাংকিং সিস্টেমে দেখি হাজার হাজার কোটি টাকার হিসাব। অস্থিরতার কারণে বা বিভিন্ন সংকটের কারণে ব্যাংকগুলো একসময় হিসাব মেলাতে পারে না। আর্থিক খাতের এসব খবরের কারণে সরকারের অনেক ভালো কাজও বিচার করা যায় না। ব্যাংকগুলো এখানে সামান্য ভুক্তভোগী হলেও মূল ভুক্তভোগী সাধারণ মানুষ। দেশের অর্থনীতিতে এর প্রভাব পড়ে, মূল্যস্ফীতি বেড়ে যায়। আমাদের কাজ হলো মানুষের কাছে খবর নিয়ে যাওয়া। এ জায়গায় সবার ভাবার সময় এসেছে। এ চিন্তাগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্যই এ আলোচনা। আপনারা যারা বিভিন্ন জায়গায় আলোচনা করেন, আপনারা এসব কথা বারবার বলবেন, যাতে সবাই জানতে পারে। বারবার বলতে বলতে যদি মানুষে কাছে পৌঁছে যায় তাহলেই সার্থকতা। মানুষ এবং সিস্টেমকে আমরা যদি একটা আরেকটার পরিপূরক হিসেবে দাঁড় করাতে পারি, তাহলেই আমাদের কাজ পরিপূর্ণ হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা যেন আবারও ভবিষ্যতে এমন প্রাণবন্ত আলোচনায় বসতে পারি সে চেষ্টা অব্যাহত থাকবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত