হাসান মাহমুদের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফিরেছেন উইল ইয়ং। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান এই ম্যাচে আউট হন সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থাকতে। কিউইদের ২য় উইকেট পড়লো ২০৪ রানে।
দ্বিতীয় উইকেটে ১২৮ রানের জুটি গড়ে কিউইদের জয়ের কাছে পৌঁছে দিয়েছেন ইয়ং। ৯৪ বলে ৮ চার ২ ছয়ে ৮৯ রান করেছেন ইয়ং। প্রথম উইকেটেও ৭৬ রানের জুটি গড়েন তিনি।
এর আগে মিরাজের বলে আম্পায়ার কট বিহাইন্ডের আবেদনে সাড়া দিলেও রিভিউতে জীবন পান ইয়ং। অবশেষে ৩৩তম ওভারে হাসান মাহমুদের বলে ফিরতি ক্যাচ দিয়ে ফিরলেন ইয়ং।
অন্য প্রান্তে ফিফটি করে অপরাজিত আছেন নিকলস। ক্রিজে এসেছেন টম ল্যাথাম।
