নাঙ্গলকোটের শিক্ষাপ্রতিষ্ঠান দেখলে মনে হয় আবাসিক হোটেল: অর্থমন্ত্রী

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৭ পিএম

কুমিল্লা-১০ আসনের (নাঙ্গলকোট, সদর দক্ষিণ ও লালমাই উপজেলা) নৌকা প্রতীকের প্রার্থী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘আগামী ৭ জানুয়ারির নির্বাচন আমাদের বাঁচা-মরার লড়াই। এ নির্বাচনটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা এ নির্বাচন দিয়ে সারা বিশ্বের মানচিত্রে নিজকে প্রতিষ্ঠিত করতে চাই। তাই নির্বাচনের দিন সকাল থেকে সবাই নিজ নিজ প্রতিবেশিদের সঙ্গে নিয়ে কেন্দ্রে গিয়ে ভোট দেবেন।’

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ভোলাইন বাজার স্কুল এণ্ড কলেজ মাঠে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, ‘আপনার নৌকায় ভোট দিয়ে আমাকে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করবেন। এলাকার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য নৌকাকে জয় করুন।  নাঙ্গলকোটে এক সময় কিছুই ছিল না। আজকে দেখেন কালভার্ট ও রাস্তাঘাট সব হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান দেখলে মনে হয় আবাসিক হোটেল। অনেক মনোরম পরিবেশ।’

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন কালু, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহজাহান মজুমদার, আওয়ামী লীগ সভাপতি রফিকুল হোসেন, সদস্য সচিব অধ্যক্ষ ছাদেক হোসেন, পৌর মেয়র আব্দুল মালেক, ভাইস চেয়ারম্যান আবু ইউছুফ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউছুফ ভূইয়া, তাজুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমন, মাসুদ রানা বর্তমান সভাপতি সাইফুল ইসলাম রুবেল ও সাধারণ সম্পাদক আব্দুল জলিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত