১২ দিনের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকছে হল

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১২:০৬ পিএম

শীতকালীন অবকাশ এবং যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে আগামী ২৩ ডিসেম্বর থেকে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। বুধবার (২০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৩ ডিসেম্বর থেকে আগাম ৩ জানুয়ারি পর্যন্ত ইবির সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে অফিসসমূহ ১ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে। বন্ধকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ চালু থাকবে।

বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কাউন্সিল জানিয়েছে, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ যথারীতি খোলা 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত