ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিথিয়া শেখপাড়া এলাকায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- শৈলকুপা শহরের কবিরপুর গ্রামের আহাদ অলি শেখের ছেলে আসাদুজ্জামান (৬৫) ও একই উপজেলার নওয়াপাড়া গ্রামের মেহের আলির ছেলে সিএনজি চালক বাবু হোসেন (৫০)।
শৈলকুপা লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের ইনচার্জ হামিদুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে শ্রীপুর উপজেলায় ওয়াজ শুনে তারা সিএনজি যোগে বাড়ি ফিরছিলেন। শৈলকুপা উপজেলার চরমালিথিয়া শেখপাড়ায় পৌঁছালে নসিমনের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষনা করেন। অসাদুজ্জামানকে মাগুরা হাসপাতালে পাঠানো হলে সেখানে তিনি মারা যান।
