যৌথ স্ট্রিমিং সেবা নিয়ে অ্যাপল-প্যারামাউন্ট

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ এএম

নিজ নিজ স্ট্রিমিং সেবা একত্রিত করে তা আগের তুলনায় কম খরচে গ্রাহকের কাছে পৌঁছে দিতে আলোচনা করেছে দুই শীর্ষ স্ট্রিমিং সেবাদাতা কোম্পানি ‘অ্যাপল টিভি প্লাস’ ও ‘প্যারামাউন্ট গ্লোবাল’।

এর ফলে কোম্পানি দুটির স্ট্রিমিং সেবা পৃথকভাবে নিতে গ্রাহকের যে মাসিক খরচ হয়, তা কমিয়ে আনা সম্ভাব হবে। এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন বাণিজ্য প্রকাশনা ওয়াল স্ট্রিট জার্নাল। রয়টার্স বলছে, এ যৌথ উদ্যোগে কোম্পানি দুটি এমন গ্রাহকদের আকৃষ্ট করতে পারবে, যারা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পর থেকে ‘ব্যয়-সচেতন’ হয়ে পড়েছেন।

রয়টার্সের আরেক প্রতিবেদনে জানা যায়, নেটফ্লিক্সের বিজ্ঞাপনযুক্ত সংস্করণ ও ওয়ার্নার ব্রাদার্স ডিস্কভারির ম্যাক্স স্ট্রিমিং সেবাকে একত্র করে মাসিক ১০ ডলারের গ্রাহকসেবা চালুর পরিকল্পনা করেছে ইন্টারনেট সেবাদাতা কোম্পানি ‘ভেরাইজন’, যেখানে সেবা দুটি পৃথকভাবে কিনতে গেলে গ্রাহককে গুনতে হতো ১৭ ডলার। এ সপ্তাহের শুরুতে নিত্যপণ্য সরবরাহকারী অ্যাপ ‘ইনস্টাকার্ট’ বলেছে, তারা যুক্তরাষ্ট্রে কোম্পানির আর্থিক ফিভিত্তিক গ্রাহকদের বাড়তি খরচের কমিয়ে আনতে এনবিসিইউনিভার্সালের স্ট্রিমিং সেবা ‘পিকক’-এর সঙ্গে চুক্তি করেছে। অন্যদিকে অ্যাপল ও প্যারামাউন্টের মধ্যে আলোচনা এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ডব্লিউএসজের প্রতিবেদন অনুযায়ী, বান্ডেল অফারটি কী ধরনের হতে পারে, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত