সীতাকুণ্ড উপজেলা পরিষদের সরকারি গাড়িতে পোস্টার লাগিয়ে প্রচারণার অভিযোগে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলিকে শোকজ করা হয়েছে। এই আসনের জাতীয় পার্টির প্রার্থী দিদারুল কবীরের অভিযোগের প্রেক্ষিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে সহকারী রিটার্নিং কর্মকর্তা।
তিনি জানিয়েছেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নব বিবি জলি সরকারি গাড়িতে আওয়ামী লীগের দলীয় প্রার্থী এসএম আল মামুনের নৌকা মার্কার পোস্টার লাগিয়ে প্রচারণায় অংশ নেয়। বিষয়টি নিয়ে জাতীয় পার্টির প্রার্থী দিদারুল কবীর লিখিত অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে জয়নব বিবি জলিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম রফিকুল ইসলাম বলেন, সরকারি গাড়ি ব্যবহার করে নির্বাচনের প্রচারণা চালানোর অভিযোগে আগামী ২৬ ডিসেম্বর জয়নব বিবিকে সশরীরে হাজির হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিধি মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
