নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চেয়ারম্যানকে শোকজ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৬ পিএম

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জয়পুরহাটের ভাদসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছরোয়ার হোসেন স্বাধীনকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। রবিবার (২৪ ডিসেম্বর) জয়পুরহাট-১ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও যুগ্ন জেলা ও দায়রা জজ সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও ঘটনার ব্যাখ্যা চেয়ে চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী জহুরুল ইসলামের নেতাকর্মীদের মারধর করেছে চেয়ারম্যানের কর্মীরা। এ ঘটনায় চেয়ারম্যানের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী। তারই আলোকে নির্বাচনী অনুসন্ধান কমিটি চেয়ারম্যানকে শোকজ করেছে। এছাড়াও আগামী ২৬ ডিসেম্বর বেলা ১২টার সময় জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতে সশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত