খালেদা জিয়ার কেবিনে ঢোকার চেষ্টাকারী রিমান্ডে

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০১:২৯ এএম

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কেবিনে প্রবেশের চেষ্টাকারী গ্রেপ্তার যুবক সুজনকে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম ফারাহ দিবা ছন্দা এই আদেশ দেন।

সুজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এর আগে গত শনিবার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের কেবিনের সামনে ঘোরাফেরা করলে হাসপাতাল কর্র্তৃপক্ষ সুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

দুর্নীতির দুটি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসনের সাজা সরকারের নির্বাহী আদেশে স্থগিত হওয়ার পর তিনি কারামুক্ত হন। বিভিন্ন রোগে আক্রান্ত খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত