কার চুল ধরে টেনে উল্টে ফেলে দিয়েছিলেন অনন্যা? 

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৩:২৫ পিএম

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা। এরপর ‘কালি পিলি’, ‘গেহরায়িয়া’, ‘ড্রিম গার্ল ২’-এর মতো ছবিতে কাজ করেছেন। দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে ‘লাইগার’ ছবিতেও দেখা গেছে তাকে। সাম্প্রতিক সময়ে আদিত্য রায় কাপুরের সঙ্গে সম্পর্কের কারণে চর্চায় থেকেছেন।  

চর্চিত প্রেমিক অথবা নিজের প্রিয় বন্ধুদের সঙ্গে বেশিরভাগ সময়েই দেখা যায় অনন্যাকে। শাহরুখ খানের মেয়ে সুহানা খান ও সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর তার প্রিয় বান্ধবী। সুহানা ও শানায়ার সঙ্গে ‘গার্লস পার্টি’তেও দেখা মেলে চাঙ্কি-কন্যার। সেই প্রিয় বান্ধবীর সঙ্গেই নাকি একবার এমন চুলোচুলি করেছিলেন নায়িকা, যে তিনি উল্টে পড়ে গিয়েছিলেন!

সদ্য মুক্তি পাওয়া ‘খো গায়ে হাম কাহা’ ছবির প্রচারণায় এক অনুষ্ঠানে গিয়ে অনন্যা নিজেই স্বীকার করেন, বান্ধবির সঙ্গে চুলোচুলি করার কথা। তিনি জানান, ‘খো গায়ে হাম কাহা’ ছবিতে তার চরিত্র নাকি একদমই তার মতো। অভিনেত্রীর মতে, তিনি নাকি কাছের মানুষদের উপরে অত্যধিক অধিকার দেখান।

অনন্যার কথায়, ‘আমি পুরো পাগলের মতো সবাইকে চোখে চোখে রাখি!’ সেই অনুষ্ঠানেই অভিনেত্রী জানান, ভালোবাসার মানুষদের নিয়ে নাকি ভীষণ ‘পজেসিভ’। সেই প্রসঙ্গেই এক পুরনো ঘটনার কথা মনে করে অনন্যা বলেন, ‘আমি একবার শানায়ার চুল ধরে এমন টেনেছিলাম যে ও পিছনে উল্টে পড়ে গিয়েছিল। শানায়া অন্য এক মেয়ের সঙ্গে গল্প করছিল দেখে আমার খুব রাগ হয়েছিল।’

অনন্যা জানান, ওই ঘটনার পর নাকি খুব কান্নাকাটিও করেছিলেন শানায়া।

অনন্যার কথায়, ‘শানায়া বাড়ি গিয়ে আমাকে ফোন করে কাঁদতে কাঁদতে বলেছিল যে আমিই নাকি ওর একমাত্র বন্ধু। আমি শুনেই ওকে ধমকে চুপ করিয়ে দিয়েছিলাম!’ অনন্যার এই ভিডিও প্রকাশ্যে আসার পর তাকে নিয়ে মশকরা করতে ছাড়েননি নেটাগরিকরা। তাদের মতে, আদিত্যের দিকে চোখ তুলে তাকানোর আগে অন্য কোনও মহিলার নাকি অনন্যার এই স্বভাব নিয়ে ভেবে দেখা উচিত!

×
সর্বশেষ সর্বাধিক পঠিত