৩১ ডিসেম্বারে চালু হবে মেট্রার এমআরটি-৬ লাইনের শেষ দুটি স্টেশন কারওয়ান বাজার ও শাহবাগ। ইতিমধ্যে স্টেশন দুটির কাজ প্রায় শেষ হয়েছে। এই বছরের শেষ দিনটিতে এ স্টেশন দুটিতে মেট্রো থামার মাধ্যমে স্টেশন দুটির উদ্বোধনও ঘোষিত হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর ইস্কাটনে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি আরও জানান, রেল চলাচলে বর্তমান সময়সূচি অনুসরণ করা হবে। তবে আগামী মার্চের মধ্যেই সময়সীমা সমন্বয় করা হবে। পরে ধাপে ধাপে সময় বাড়িয়ে মেট্রোরেল পুরোপুরি সময়ের জন্য চালানো হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, উত্তরা থেকে আগারগাঁও অংশের মেট্রোরেলের উদ্বোধন করা হয় গত বছরের ২৮ ডিসেম্বর। ইতিমধ্যে এক বছর পূর্তি হয়েছে, মেট্রোরেল চলাচলের। এই সময়ে বড় ধরনের কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়নি। তবে বর্ষপূর্তিতে ফানুস ওড়ানোর ঘটনায় কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে।
