বাংলাদেশ সেনাবাহিনীর ইএমই কোরের ১১তম ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে অভিষিক্ত হলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলম। গতকাল বৃহস্পতিবার সকালে নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসস্থ ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে সামরিক রীতি ও ঐতিহ্য মেনে এ অভিষেক অনুষ্ঠান স¤পন্ন হয়।
অভিষেক অনুষ্ঠানে ইএমই কোরের জ্যেষ্ঠতম অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেলকে গৌরবম-িত ‘কর্নেল কমান্ড্যান্ট র্যাংক-ব্যাজ’ পরিয়ে দেন।
অনুষ্ঠানের শুরুতে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট প্যারেড স্কয়ারে পৌঁছালে তাকে আনুষ্ঠানিক অভিবাদন জানানো হয়। এ সময় ইএমই কোরের একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। এর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল ‘কর্নেল কমান্ড্যান্ট’ হিসেবে ঐতিহ্যবাহী সামরিক রীতি অনুযায়ী ইএমই কোরের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন। অনুষ্ঠানে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্ট উপস্থিত সবার উদ্দেশ্যে তার দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আইএসপিআর
