স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর হামলার প্রতিবাদ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৫৩ এএম

ময়মনসিংহের ভালুকায় স্বতন্ত্র প্রার্থী এম এ ওয়াহেদের নির্বাচনী ক্যাম্পে হামলা, কর্মীদের মারধরের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে ওয়াহেদ টাওয়ারে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী সমম্বয়ক উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইফতেখার আহমেদ সুজন।

এ সময় বলা হয়, শনিবার রাত ৯টার দিকে ধীতপুর ইউনিয়নের ধলিয়া বাজারে ট্রাক প্রতীকের নির্বাচনী অফিসে নৌকা প্রতীকের সমর্থক আদনান খান, আশিকুর রহমান, আদিল ও হাসানের নেতৃত্বে¡ ১০০/১২০ জনের সংঘবদ্ধ সশস্ত্র দল দা, লাঠি ও হকিস্টিক নিয়ে হামলা ও ভাঙচুর চালায়। হামলায় ট্রাক প্রতীকের কর্মী সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার পারভেজসহ অন্তত ১২ জন আহত হয়। এ ছাড়া গত শুক্রবার রাতে ট্রাক প্রতীকের কর্মী মোশারফ হোসেনকে (৪৫) নৌকার কর্মীরা কুপিয়ে আহত করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত