বছরের প্রথম দিন সকালে মিরপুরে রিজভীর লিফলেট বিতরণ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ১০:১৮ এএম

নির্বাচনের বিরুদ্ধে গোটা দেশ ও গোটা জাতি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় কাফরুল এলাকায় লিফলেট বিতরণ শেষে এ মন্তব্য করেন তিনি।

'ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে' কাফরুল থানা বিএনপি মিরপুর ১৩ নম্বর পুলিশ কনভেনশন সেন্টারের আশপাশ এলাকায় এ লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে।  

রিজভী বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রকে আগেই হত্যা করেছে। এখন ডামি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকে দাফন করতে চায়। মানুষের মানবাধিকার আজ ধ্বংসের পথে। অবৈধ সরকারের পাতানো এই নির্বাচনে প্রার্থী নিজেই বলেন, আমি ভারতের প্রার্থী।

এসময় উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থনীতি বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, বিএনপি নেতা জাকির হোসেন, কাফরুল থানা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক আকরামুল হক আকরাম, যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান মন্টু, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়াল, থানা বিএনপির সদস্য ওহিদ আলম শাহাদাৎ কয়েল, ৪ নং ওয়ার্ড সভাপতি আনছার আলী, ১৬ নং সাধারণ সম্পাদক শিমুল হোসেন ফারুক, ঢাবি ছাত্রদলের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, প্যাব দপ্তর সম্পাদক হাসান, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আশরাফুল আসাদ, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনজুরুল হাসান ইফাত, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মহসিন হোসেন, কাফরুল থানা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সুমন হোসেন, কাফরুল থানা মহিলা দলের আহ্বায়ক নাজমা আক্তার, কাফরুল শ্রমিক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রুবেল, যুবদল নেতা  পারভেজ, কাফরুল থানার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তাদিরুল ইসলাম শাকিল, আব্দুল হক শেখ, ফরিদ, ছাত্রদল নেতা বাপ্পী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত