লোহিত সাগর ব্যবহারে সোমালিয়ার সাথে ইথিওপিয়ার চুক্তি

  • সোমালিল্যান্ডের বারবেরা বন্দর ব্যবহারে চুক্তি করেছে স্থলবেষ্টিত দেশ ইথিওপিয়া
  • চুক্তির অংশ অনুযায়ী, ইথিওপিয়া প্রথম দেশ যারা সোমালিল্যান্ডকে একটি স্বাধীন জাতি হিসাবে স্বীকৃতি দেবে 
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম

সোমালিয়ার ডি জুর অংশ হিসাবে স্বীকৃত সোমালিল্যান্ডের বারবেরা বন্দর ব্যবহারে চুক্তি করেছে স্থলবেষ্টিত দেশ ইথিওপিয়া।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের কার্যালয়ের বরাতে মঙ্গলবার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

সোমবার ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট মুসে বিহি আবদির সাথে সমুদ্র ব্যবহার চুক্তি সই করেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বলেন, "লোহিত সাগর ব্যবহারে আমাদের সাথে সোমালিল্যান্ড একমত হয়েছে এবং আজ একটি সমঝোতা সই স্বাক্ষর হয়েছে।"

আবি চুক্তিটিকে ঐতিহাসিক হিসাবে অভিহিত করে বলেন যে, "লোহিত সাগরে নিরাপদ প্রবেশ এবং সমুদ্রবন্দর ব্যবহার ইথিওপিয়ার ভবিষ্যৎ পথ প্রশস্ত করবে"।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে এক পোস্টে প্রধানমন্ত্রী আবি আহমেদের কার্যালয় আরও জানায় যে, “এই চুক্তি ইথিওপিয়ার নিরাপত্তা, অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বকেও শক্তিশালী করবে।

তিন দশকের যুদ্ধের পরে ইথিওপিয়া ১৯৯৩ সালে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করে এবং উপকূল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। হর্ন অফ আফ্রিকার দেশটি বর্তমানে তার বেশিরভাগ সামুদ্রিক বাণিজ্যের জন্য প্রতিবেশী জিবুতির উপর নির্ভর করে।

চুক্তির অংশ হিসাবে, ইথিওপিয়া হবে প্রথম দেশ যারা সোমালিল্যান্ডকে একটি স্বাধীন জাতি হিসাবে স্বীকৃতি দেবে বলে জানান সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট।

আন্তর্জাতিকভাবে স্বীকৃত না হলেও ১৯৯১ সালে সোমালিয়া থেকে বের হয়ে আসার পর থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে কাজ করে আসছে সোমালিল্যান্ড।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত