চট্টগ্রামের বাঁশখালীর সরল বাজার এলাকা থেকে ৩টি আগ্নেয়াস্ত্র ৫ রাউন্ড কার্তুজসহ নুর মোহাম্মদ (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। নুর মোহাম্মদ বাঁশখালীর সরল হাজীরখিল এলাকার বাসিন্দা। মঙ্গলবার (২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছে র্যাব-৭।
র্যাব-৭ জানায়, সে দীর্ঘদিন ধরে কক্সবাজার জেলার সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে তা জেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় সরবরাহ করে। এছাড়াও মাদক ব্যবসায়ীদের নিকট খুচরা ও পাইকারীভাবে বিক্রি করে আসছিল। সোমবার অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নামে মামলা হয়েছে।
