গাজা ইস্যুতে পদ ছাড়লেন হার্ভার্ড প্রেসিডেন্ট

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৬:৪৪ এএম

হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ক্লডিন গে গবেষণায় ‘চৌর্যবৃত্তির’ অভিযোগে পদত্যাগ করেছেন যিনি ইহুদিবিদ্বেষের বিরুদ্ধে ‘যথাযথ ব্যবস্থা না নেওয়ার’ দায়ে সমালোচিত ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষী বার্তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তাকে ‘ফিলিস্তিনপন্থি’ অভিহিত করা হয়। ৫৩ বছর বয়সী ক্লডিন গে আফ্রিকান ও আমেরিকান স্টাডিজের অধ্যাপক। তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়টির ৩০তম প্রেসিডেন্ট। গত বছরের ১ জুলাই তিনি পদে যোগদান করেছিলেন। ১৯৯২ সালে স্ট্যানফোর্ড থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করা গে ১৯৯৮ সালে পিএইচডি শেষ করেন। তিনি ২০০৬ সালে অধ্যাপক হিসেবে ‘সরকার’ বিভাগে যোগ দেন। তিনি বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ছিলেন। বিশ্ববিদ্যালয়ের ৩৮৮ বছরের ইতিহাসে তিনি ছিলেন দ্বিতীয় নারী যিনি প্রেসিডেন্ট পদে বসেছিলেন। গত মাসে মার্কিন কংগ্রেসের শুনানিতে হাজির হয়েছিলেন তিনি। এ সময় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে, বিশ্ববিদ্যালয়ে ইহুদিবিদ্বেষী মনোভাব ঠেকাতে তিনি যথেষ্ট পদক্ষেপ গ্রহণ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত