লেভানডফস্কির ফর্মহীনতায় অভিষেক হচ্ছে রকির

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১১:৪১ এএম

চোট কাটিয়ে ফেরার পর থেকে আক্রমণে তেমন কার্যকর হতে পারছেন না রবার্ট লেভানদোফস্কি। গোলের দেখাও পাচ্ছেন না খুব একটা। স্বাভাবিকভাবে পোলিশ স্ট্রাইকারের পারফরম্যান্স নিয়ে উঠছে প্রশ্ন। এরই মধ্যে বার্সেলোনায় চলে এসেছেন নতুন ফরোয়ার্ড ভিতর রকি। তরুণ এই ব্রাজিলিয়ানকে খেলাতে লেভানদোভস্কিসহ দলের যে কাউকে বেঞ্চে রাখবেন কোচ জাভি হার্নান্দেস।

অ্যাঙ্কেলের চোট কাটিয়ে ফিরে গত সেপ্টেম্বর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করতে পেরেছেন লেভানদোভস্কি। যদিও এই মৌসুমে এখনও বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতা তিনিই। লা লিগায় ৮ গোলের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে একটি গোল করেছেন ৩৫ বছর বয়সী তারকা।

নতুন বছরে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার লা লিগায় লাস পালমাসের মুখোমুখি হবে বার্সেলোনা। আগের দিন সংবাদ সম্মেলনে কোচ জাভিকে প্রশ্ন করা হয়, খকের জন্য লেভানদোভস্কিকে বেঞ্চে রাখার সাহস তিনি করবেন কি-না। 

সাবেক বার্সেলোনা মিডফিল্ডার তুলে ধরেন তার ভাবনা, 'এমন কিছু ইতিমধ্যেই হয়েছে...আমি ইতিমধ্যেই কাজটা করেছি। আমি একজন ফুটবলারকে অন্য ফুটবলারের চেয়ে আলাদাভাবে দেখতে পারি না। খেলোয়াড়রা যদি মাঠে থাকে, আমার বিশ্বাস, তারা দলকে সাহায্য করতে পারবে।'

জাভি এটাও জানিয়ে রাখলেন যে, রকি ও লেভানদোফস্কি একসঙ্গেও খেলতে পারেন, 'ভিতর আক্রমণে যে কোনো পজিশনে মানিয়ে নিতে পারে, সে নাম্বার নাইন হিসেবে খেলতে পারে।'

বয়স বিবেচনায় এখনই অবশ্য রকির ওপর বেশি চাপ দিতে চান না জাভি। তবে লেভানদোফস্কির পারফরম্যান্সের উন্নতি না হলে ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ানের ওপর যে চাপ বাড়বে, তাতে কোনো সন্দেহ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত