স্কুল থেকে ফেরার পথে ধর্ষণের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী!  

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ০৩:০৪ পিএম

স্কুল থেকে বাড়ি ফেরার পথে দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তারই প্রতিবেশী রমজান আলীর বিরুদ্ধে। বুধবার বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রূপদাহ গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল রাতে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে পরিবারের সদস্যরা।

স্বজনরা জানায়, হরিণাকুন্ডু উপজেলার রূপদাহ গ্রামের ২য় শ্রেণিতে পড়ুয়া স্কুলছাত্রী বুধবার স্কুল থেকে বাড়ি ফিরছিল। ফেরার পথে শিশুটিকে ফুসলিয়ে মাঠের মধ্যে নিয়ে যায় একই গ্রামের প্রতিবেশী রমজান। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। পরে মাঠ থেকে সবজি তুলে দিয়ে বাড়িয়ে পাঠিয়ে দেয়। নির্যাতনের বিষয়টি রাতে পরিবারকে জানালে রাতেই তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নির্যাতিতার পিতা বলেন, অভিযুক্ত রমজান এর আগেও এলাকায় একই ধরনের অপরাধ করেছে। তিনি খুবই খারাপ প্রকৃতির লোক। আমরা চাই সে দ্রুত গ্রেপ্তার হোক। আমরা তার কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান জানান, ৯ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে এমন খবর পেয়েছি। তবে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। লিখিত অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত