গোপীবাগে ট্রেনে আগুন: ৭ সদস্যের তদন্ত কমিটি গঠন

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১২:০২ পিএম

রাজধানীর গোপীবাগে বেনাপোল থেকে ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

শুক্রবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সিরাজ-উদ-দৌলা খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সিরাজ-উদ-দৌলা বলেন, বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী মো. সৌমিক শাওন কবিরকে প্রধান করে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

এর আগে শুক্রবার রাত ৯টার পর রাজধানীর গোপীবাগে থাকা অবস্থায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। আহতরা শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রভৃতি হাসপাতালে চিকিৎসাধীন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত