দুই ঘণ্টায় ৩ কেন্দ্রে ভোট কাস্ট হয়েছে ১৫৪টি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:১১ এএম

ঢাকা-১০ আসনের তিন কেন্দ্র ৯২, ৯৩ ও ৯৪ এই ৩ কেন্দ্রে মোট ভোট ৮ হাজার ৮৪৪ জন। প্রথম ২ ঘণ্টায় তিন কেন্দ্রে ভোট পড়েছে ১৫৪টি বা পৌনে ২ শতাংশ। এ তথ্য জানিয়েছেন প্রিজাইডিং অফিসাররা।

তাদের দেওয়া তথ্যমতে, ৯৪ কেন্দ্রে মোট ভোটার ৩১২৯ জন। এখানে ভোট পড়েছে ৩১টি। ৯২নং কেন্দ্রে ২২০১ ভোটার মধ্যে পড়েছে ৪৫টি। আর  ৯৩নং কেন্দ্রে পড়েছে ৭৮টি। এখানে মোট ভোটার ৩৫০৮ জন।

সরেজমিনে দেখা যায়, ৩টি কেন্দ্রের সব বুথে শুধু নৌকা আর লাজ্ঞলের এজেন্ট রয়েছে। বাকি প্রার্থীদের এজেন্ট দেখা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত