চট্টগ্রামে এক কেন্দ্রে আড়াইঘণ্টায় ভোট পড়েছে ৮ শতাংশ

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ১১:৪২ এএম

চট্টগ্রাম-৫ আসন (হাটহাজারী) আসনে ভোটার উপস্থিতি খুবই কম। সকাল ৮ টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এই আসনের ৫টি ভোটকেন্দ্র পরিদর্শন করেন। ভোট শান্তিপূর্ণ হলেও ভোটার উপস্থিতি একেবারেই কম। হাতেগোনা লোকজন ভোট দিতে কেন্দ্রে আসছেন।

সকাল ১০ টা ৩০ মিনিটে ফতেয়াবাদ মহাকালী বালিকা উচ্চ বিদ্যালয়ে গেলে ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার সালেহ নুর জানান, এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৮১৭জন। এরমধ্যে সকাল ৮ টা থেকে ১০টা ৩০মিনিট পর্যন্ত ভোট কাস্ট হয়েছে ৮ শতাংশ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত