দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম-১৬ আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন।
রবিবার (৭ জানুয়ারি) বিকাল ৪টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে ইসি সচিব মোঃ জাহাংগীর আলম এ তথ্য জানান।
ইসি সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের জানান, ওই প্রার্থী এর আগেও একাধিকবার আচরণবিধি লঙ্ঘন করেছেন। আজ তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি দিয়েছেন। এই কারণে তার প্রার্থিতা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
