ঢাকা-১ আসনে আবারও এমপি নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ১৫ হাজার ৭৫ ভোটের ব্যবধানে জয় লাভ করেন। তিনি পান ১ লাখ ৫০ হাজার ৫ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী সালমা ইসলাম পান ৩৪ হাজার ৯৩০ ভোট।
আজ রবিবার বেসরকারিভাবে ঘোষিত ফলে এ তথ্য জানা যায়।
এই আসনে তৃণমূল বিএনপির মুফিদ খান (সোনালী আঁশ) ৪৭৩ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির শামসুজ্জামান চৌধুরী (একতারা) ৫০৮ ভোট, গণফণ্টের শেখ মো. আলী (মাছ) ৫৩১ ভোট, ওয়ার্কার্স পাটির মো. করম আলী (হাতুড়ি) ৬৪২ ভোট ও ন্যাশনাল পিপলস পার্টির আ. হাকিম (আম) ৪৩০ ভোট পেয়েছে।
দোহার-নবাবগঞ্জ ঢাকা-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৩ হাজার ৬০৯ জন। নির্বাচনে ভোট দিয়েছেন ১ লাখ ৯০ হাজার ৯৯১ জন। এর মধ্যে বাতিল হয়েছে ৩৪৭২ ভোট। আসনটিতে মোট কেন্দ্র ১৮৪টি।
ফলাফল ঘোষণার পর জয়ী প্রার্থী সালমান এফ রহমান বলেন, সাংবাদিকদের দলীয় কাজে ব্যবহার করা দুঃখজনক। দোহার-নবাবগঞ্জে যেসব সাংবাদিকদের ভোটের কাজে নগ্নভাবে ব্যবহার করা হয়েছে তা পেশাজীবীদের জন্য দুঃখজনক। যেসব সংবাদ কর্মীদের ভোটের কাজে ব্যবহার করা হয়েছে তাদের খারাপ লাগছে। তবে তাদের প্রতি আমার কোনো ধরনের রাগ নেই।
