রাজবাড়ী-২

প্রকাশ্যে ভোট দেওয়ায় প্রিসাইডিং অফিসার প্রত্যাহার

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ০২:৪৫ এএম

প্রকাশ্যে ভোটগ্রহণের অভিযোগে রাজবাড়ীর কালুখালী উপজেলার হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইর্ডিং কর্মকর্তা মুহাম্মদ ফরিদ শেখকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সোহাগ হোসেন।

অভিযোগ রয়েছে, ওই কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল দেওয়া হচ্ছিল। কেন্দ্রটি কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নে। এই পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী তিনটি উপজেলা নিয়ে রাজবাড়ী-২ আসন। এখানে একটি পৌরসভা ও ২৪টি ইউনিয়ন। ভোটার সংখ্যা ৫ লাখ ২৮ হাজার ৩১৯। পুরুষ ভোটার ২ লাখ ৬৯ হাজার ৪৪৯। নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৮৬৭। হিজড়া ভোটার রয়েছে তিনজন। ১৯৪টি স্থায়ী ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত