ফোনের ব্যাক কভার নোংরা হলে কী করবেন

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১০:২০ এএম

মোবাইল যাতে পড়ে গিয়ে ভেঙে না যায় অথবা কোনোভাবেই যাতে মোবাইলের কোনো ক্ষতি না হয়, তার জন্য আমরা প্রায় প্রত্যেকেই মোবাইল ফোনের কভার ব্যবহার করে থাকি। মার্কেটে নানা রঙের এবং নানা ডিজাইনের কভার যেমন পাওয়া যায়, তেমনি একেবারে স্বচ্ছ সাদা কভারও পাওয়া যায়। অনেকেই এই স্বচ্ছ সাদা কভারগুলো বা একেবারে হালকা রঙের ট্রান্সপারেন্ট কভার পছন্দ করেন। কিন্তু এই কভারগুলো দেখতে ভালো লাগলেও এর কিছু সমস্যাও আছে। কয়েক দিন যেতে না যেতেই ধুলো-ময়লা ও ঘামের কারণে এই কভারগুলোর রং হলুদ হতে শুরু করে। তখন একেবারেই তা দেখতে ভালো লাগে না, ফলে ঘন ঘন কভার বদলাতে হয়। তবে ঘরোয়া কিছু সাধারণ জিনিস দিয়ে এই কভারগুলো একেবারে নতুনের মতো ঝকঝকে করে তোলা সম্ভব। কীভাবে ব্যাক কভার পরিষ্কার রাখবেন জেনে নিন

টুথপেস্ট ও ডিশ সোপ মোবাইল কভার হলুদ হয়ে গেলে তা পরিষ্কার করতে, পাত্রে কিছুটা টুথপেস্ট, বাসন পরিষ্কার করার তরল সাবান, অল্প লবণ এবং কিছুটা ভিনেগার নিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এবার এই মিশ্রণের মধ্যে কভারটি ১০-১২ মিনিটের জন্য ডুবিয়ে রাখুন। তারপর কভারটি বার করে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিন। দেখবেন মোবাইলের কভার একেবারে নতুনের মতোই স্বচ্ছ সাদা হয়ে গেছে। এছাড়া গরম পানিতে কয়েক ফোঁটা বাসন পরিষ্কার করার তরল সাবান মেশান ভালো করে। এবার ফোনের কভারে এই মিশ্রণটা সামান্য ঢেলে একটা টুথব্রাশ দিয়ে ভেতর-বাহির ভালোভাবে ঘষুন। পরিষ্কার হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে নরম কাপড়ে মুছে নিন। তারপর হাওয়ায় শুকিয়ে নিন। বেকিং সোডা বিভিন্ন দাগ তুলতে খুব কার্যকরী। ফোনের কভারে কিছুটা বেকিং সোডা ছিটিয়ে নিন, একটি ভেজা টুথব্রাশ ব্যবহার করে দাগের জায়গাগুলো ভালোভাবে ঘষুন। তারপর ধুয়ে ফেলুন এবং নরম কাপড়ে মুছে নিন। তারপর হাওয়ায় শুকিয়ে নিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত