ভারতের শাস্ত্রীয় সংগীতের নক্ষত্র ওস্তাদ রশিদ খান ৫৬ বছর বয়সে মারা গেছেন। প্রস্টেট ক্যানসারে আক্রান্ত রশিদ খান মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে মারা যান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য নিশ্চিত করেছে।
দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন রশিদ খান। ডিসেম্বরের শেষ সপ্তাহে মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার সঙ্গে সঙ্গে তার অবস্থার উন্নতি হয়েছিল।
রাইস টিউবের মাধ্যমে খাবারও খাচ্ছিলেন তিনি। কিন্তু মঙ্গলবার সকালে আবারও অসুস্থ হয়ে পড়েন। তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
উস্তাদ রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বদায়ুতে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত পরিবারে বেড়ে উঠেছেন। উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো তিনি। চাচাই প্রথম শিল্পীকে মুম্বাই নিয়ে যান। সেখানে গানের তালিম নেন রশিদ খান। এরপর উস্তাদ নিসার হুসেন খানের কাছে বাড়িতেই গানের তালিম নেন।
ইনায়েত হুসেন খাঁ-সাহিব যে ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন সেই রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী রশিদ খান। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। ‘যব উই মেট’, ‘কিসনা’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘মাই নেম ইজ খান’র মতো বলিউড ছবির পাশাপাশি ‘মিতিন মাসি’, ‘বাপি বাড়ি যা’, ‘কাদম্বরী’র মতো বাংলা ছবিতেও রয়েছে তার গান।
‘কথা বলার অবস্থায় নেই’ রশিদ খানের মৃত্যুতে অজয় চক্রবর্তী
সংকট কাটেনি, ভেন্টিলেশনে উস্তাদ রশিদ খান
হাসপাতালে উস্তাদ রশিদ খান