মতিয়া চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদের সংসদ উপনেতা নির্বাচিত করা হয়েছে। আজ বুধবার আওয়ামী লীগের সংসদ সদস্যদের শপথ শেষে অনুষ্ঠিত দলটির সংসদীয় দলের প্রথম সভায় তাকে উপনেতা নির্বাচিত করা হয়। সভায় বর্তমান স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়।
ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে আবারও নির্বাচনের সিদ্ধান্ত হয়। এ ছাড়া বর্তমান নুর ই আলম চৌধুরীকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়েছে।
