সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ফেরদৌস আলী (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছী বাসস্ট্যান্ডের দক্ষিণে আরকে টেক্সটাইল মিলসের ভেতরের মাটি খুঁড়ে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ফেরদৌস একই ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি ওই মিলের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে আরকে টেক্সটাইল মিলে যান ফেরদৌস। এরপর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেননি। পরিবারের লোকজন খোঁজ করে না পেয়ে থানায় এ ব্যাপারে জিডি করেন।
