'বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট-২০২৪, পাওয়ার্ড বাই বসুন্ধরা কিংস' টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই ৩৪ রানের জয় পেয়েছে দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক দেশ রূপান্তর। আজ দেশ রূপান্তর হারিয়েছে মাছরাঙা টেলিভিশনকে।
সিক্সে-সাইড এই টুর্নামেন্টে দেশ রূপান্তর আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে তোলে ১১৩ রান। দুই ওপেনিং ব্যাটসম্যান মুহাম্মদ সাজ্জাদ হোসেন মুকুল ও মোশারফ হোসেন (৩০ এর বেশি করে) বাধ্যতামূলক অবসরে যান। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ৩০ এর বেশি করলে উঠে যেতে হয়।
জবাবে মাত্র মাছরাঙার ইনিংস থামে ৭৯ রানে। এই জয়ে শেষ ষোলোতে উঠেছে দেশ রূপান্তর।
তার আগে সকালে বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেটের উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক তানভীর আহমেদ টিটু।
এবারের আসরে ৩২টি মিডিয়া হাউজ অংশগ্রহণ করেছে। এই টুর্নামেন্ট নক আউট পদ্ধতিতে হবে।