সচিবালয়ে প্রথম দিনে শুভেচ্ছাসিক্ত হয়েছেন নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। গতকাল রবিবার মন্ত্রণলায়ের কর্মকর্তা-কর্মচারীরা অন্য দিনের চেয়ে আগে কর্মস্থলে প্রবেশ করেন। প্রথম দিন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা দপ্তরে পৌঁছালে অপেক্ষমাণ কর্মকর্তা-কর্মচারীরা তাদের ফুল দিয়ে বরণ করেন। সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তরে পৌঁছাতে দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের শুভেচ্ছা জানাতে সচিবালয়ের বাইরের মানুষের অতিরিক্ত চাপ ছিল। মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন পর্যায়ের সুহƒদ-শুভাকাক্সক্ষীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন তারা। পরিবর্তন করা হয়েছে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নেমপ্লেট। সচিবালয় প্রাঙ্গণে অনেককে ফুলের তোড়া হাতে নিয়ে বিভিন্ন দপ্তরে যেতে দেখা যায়। অভ্যর্থনাকারীদের পদচারণে সচিবালয়ের পার্কিং এলাকাও সরগরম হয়ে ওঠে। গণমাধ্যমের প্রতিনিধিরা নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তরে দপ্তরে গিয়ে তাদের প্রতিক্রিয়া জানতে চেয়েছেন। মন্ত্রী-প্রতিমন্ত্রীরা এ সময় তাদের পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা সাংবাদিকদের কাছে, রাজনীতি, অর্থনীতির চ্যালেঞ্জ, ব্যক্তিগত জীবনসহ নানা ধরনের চ্যালেঞ্জ নিয়ে কথা বলেছেন। পাশাপাশি মন্ত্রী-প্রতিমন্ত্রীরা তাদের দায়িত্বও বুঝে নিয়েছেন।
সচিবালয়ে আওয়ামী লীগের সাধারণ স¤পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র ও চাপ অতিক্রম করার সাহস রাখে সরকার। এসব ভয় পেলে চলবে না। সাহস রাখতে হবে। রাজনীতি, অর্থনীতি ও ব্যক্তিগত জীবনের সর্বক্ষেত্রেই চ্যালেঞ্জ রয়েছে। কোনো চ্যালেঞ্জ অতিক্রম করা অসম্ভব নয়, সবই অতিক্রম করতে পারবে বর্তমান সরকার। তিনি বলেন, ‘দেশি-বিদেশি চাপ আছে। তবে আমরা সেই চাপ অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি-পদ্মা সেতু ও রাজধানীতে আধুনিক মেট্রোরেল তার বড় উদাহরণ। আরও পাঁচটি মেট্রোরেল হবে, এর পাশাপাশি দুটি পাতালরেলের কাজ চলছে। ২০৩০ সালের মধ্যে ঢাকায় ছয়টি মেট্রোরেল নির্মাণকাজ শেষ করা হবে।’ তিনি আরও বলেন, ‘আর দেশি-বিদেশি চাপের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার বলেছেন। চাপ বিদেশ থেকেও আছে, দেশেও আছে। কিন্তু আমরা তা অতিক্রম করার ক্ষমতা রাখি, সাহস রাখি, সামর্থ্য রাখি। আমাদের শক্তির উৎস বাংলাদেশের জনগণ, আমাদের স¤পর্ক মাটি ও মানুষের সঙ্গে। মাটি ও মানুষের সঙ্গে যে দলের যে সরকারের স¤পর্ক, সেই দল কোনো বিদেশি চাপ বা দেশি চাপ, কোনো চাপের কাছেই নতি স্বীকার করে না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে কাদের বলেন, ‘আমাদের গ্রামীণ বাজার পর্যন্ত ভরপুর খাদ্যসামগ্রী, ফলমূল সব আছে। সীমান্তেও একই অবস্থা। কিছু নিম্ন আয়ের মানুষের কষ্ট হচ্ছে। মানুষ যাতে সহজে দ্রব্যমূল্য কিনতে পারে, সে ক্ষেত্রে আমরা জোর দেব। সরকারের অনেকগুলো কাজ আছে, চ্যালেঞ্জ আছে অনেক। তবে এর মধ্যে আমি এখনো বলি সড়কে শৃঙ্খলা, যানবাহনে শৃঙ্খলা, এ বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এখনো পুরোপুরিভাবে অর্জন করতে পারিনি।’
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এই সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রীরা বাস্তবায়ন করবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়ের ক্ষেত্রে যেসব প্রতিশ্রুতি করা হয়েছে, সেসব বাস্তবায়নে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত থাকবে।
বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, বৈশি^ক প্রেক্ষাপটে জ¦ালানি ও বিদ্যুতের চ্যালেঞ্জ বাড়বে। দক্ষ হাতে ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে সব চ্যালেঞ্জ মোকাবিলা করলে সামনের দিনগুলো আরও উন্নত এবং ভালো হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক গতকাল সচিবালয়ে সাংবাদিকদের বলেন, টেলিযোগাযোগ খাতের সব লোকসানি কোম্পানিকে লাভজনক অবস্থায় নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর টানা চতুর্থবারের মতো সরকার গঠন করেছে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী গত বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে দায়িত্ব পালনের শপথ নেন। এরপর শুক্র ও শনিবার ছিল সাপ্তাহিক ছুটি। ফলে নতুন মন্ত্রীদের জন্য গতকাল রবিবার ছিল প্রথম কার্যদিবস। আজ মন্ত্রিসভার প্রথম বৈঠকে অংশ নেবেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার কক্ষে সকাল সাড়ে ১০টায় এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
