খুলনায় ইজিবাইকসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত রবিবার রাতে তেরখাদা উপজেলার চরজয়সেনা গ্রামে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই ইজিবাইকসহ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন- গোপালগঞ্জ জেলার চরমানিকদাহ গ্রামের সুমন সরদার (৩২) ও তেরখাদা উপজেলার চরজয়সেনা গ্রামের মো. ইয়ামিন শেখ (১৯)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ রবিবার রাতে তেরখাদা থানা এলাকায় মাদকদদ্রব্য উদ্ধারে অভিযান চালান। এ সময় তারা জানতে পারে, তেরখাদা উপজেলার চরজয়সেনা গ্রামের ইয়ামিন শেখের বসত ঘরের পেছনে একটি চোরাই ইজিবাইক বেচা কেনা হচ্ছে। এরপর সেখানে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার ও একটি কালো-লাল রংয়ের ইজিবাইক উদ্ধার করা হয়। উদ্ধার করা ইজিবাইকের দাম দেড় লাখ টাকা। এ ঘটনায় এসআই শেখ ইমরুল করিম বাদী হয়ে তেরখাদা থানায় একটি মামলা করেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামিরা পেশাদার চোরাই চক্রের সক্রিয় সদস্য। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
