বিষ মেশানো ধান খেয়ে ৭০০ হাঁসের মৃত্যু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ০৮:৩৩ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিষ মেশানো ধান খেয়ে এক খামারীর ৭০০ হাসের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলার ভানোর ইউনিয়নের দিঘীরকোণ গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন খামারী জাহেরুল ইসলাম। এতে দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ক্ষতিগ্রস্থ খামারী জাহেরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১১ টার দিকে হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়। পরে বাড়ির পাশে একটি মাঠে বিষ মেশানো ধান খেয়ে ৭’শ হাঁস মারা গেছে। কারা এ কাজের সঙ্গে জড়িত তা জানি না। এ ঘটনায় আমার অনেক ক্ষতি হয়েছে। পরে হাঁসগুলো পুঁতে ফেলা হয়েছে।  

স্থানীয়রা জানায়, ৫ বছরের বেশি সময় ধরে বাড়িতে বাণিজ্যিক ভাবে হাঁস পালন করছেন জাহেরুল ইসলাম। এ কাজে তাকে সহযোগিতা করেন পরিবারের লোকজন। খামারে প্রায় এক হাজারের বেশি হাঁস পালন করেন তিনি। 

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নাসিরুল ইসলাম বলেন, খামারী আবেদন করলে উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আর্থিক সহযোগিতার ব্যবস্থা করা হবে। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত